জোকস
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৩, ১৯:৫৯
সর্দারজি :আমার এ রুমেই চলবে। তবে একটা অ্যাটাস্ট বাথরুম লাগবে।
হোটেল রিসেপশনিস্ট :এটা রুম নয়, এটা আমাদের লিফট।
প্রেমিক :মেয়েরা কি আসলেই অন্য পুরুষদের চেয়ে বোকা পুরুষদের পছন্দ করে?
প্রেমিকা :পুরুষদের আবার অন্য কোনো রকম আছে নাকি?
শিক্ষক :বলো তো, সম্রাট আলেকজান্ডার ভারতের মাটিতে পা ফেলে প্রথমেই কী করলেন?
ছাত্র :কী আর করবেন, তিনি নিশ্চয়ই দ্বিতীয় পা-টাও ফেললেন।
প্রথম বন্ধু :বল তো ‘পাখির-----খাঁচা’ লিখতে মাঝখানে হাইফেন দেওয়া কেন?
দ্বিতীয় বন্ধু :নইলে পাখিটা বসবে কোথায়?
প্রথম বন্ধু :ঘোড়ার ডিমে তা দিলে কি হয়?
দ্বিতীয় বন্ধু :ডিমের কিছু হয় না। তবে যে তা দেয়, সে গাধা হয়।