ফেসবুক ব্যবহারকারীদের নিয়ে অনন্ত
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৩, ২০:০০
এবারের ভালোবাসা দিবস উপলক্ষে আসছে অনন্তের ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবিটি। প্রথমবারের মতো নিজের পরিচালনায় চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। এ ছাড়া এরই ভেতরে এমএ জলিল অনন্ত এই ছবির ক্যাম্পেইনে বিভিন্ন ক্যাম্পেইনে অংশ নিচ্ছেন। তবে ইদানীং বেশ কিছু টিভি প্রযোজক নিজেদের ক্যাম্পেইনের স্বার্থে অনন্তকে তাদের অনুষ্ঠানে নিলে পরে তার ছবি দিয়ে ফেসবুকে ব্যঙ্গ করেন। এ প্রসঙ্গে অনন্তের কাছে জানতে চাইল তিনি বলেন, ‘আমি এগুলো কানেও নিই না, চোখেও দেখতে চাই না। দর্শকদের ভালো কাজ দিয়েছি বলেই ওরা আমায় মনে রেখেছে। কাজই আমার প্রমাণ। যারা এ ধরনের মন্তব্য করেন, তাদের মানসিকতাও একদিন পরিবর্তন হবে।’ উল্লেখ্য, এরই মধ্যে নিজের নতুন ছবির জন্য ‘সিক্স প্যাক’ করেছেন। নিজের শারীরিক গঠনের এই আমূল পরিবর্তন প্রসঙ্গে অনন্ত আরও বলেন, ‘আমি কাজটাকে প্রার্থনার মতো দেখি। কারণ এটাই আমার মূল পুজি। আমাদের দেশে এতদিন নায়কেরা হিট হলে ভুড়ি বের হওয়া শুরু করে, কানে দূল পরে হিজরা লুক দেওয়ার চেষ্টা করে, নিজের আলাদা ড্রেস ডিজাইনারও থাকেনা। আমাদের ইন্ডাস্ট্রিতে এইসব বিষয়গুলো আমি নিয়ে আসার চেষ্টা করছি। কারণ সবকিছুর মূলে আমাদেরকে ইন্ডাস্ট্রির ফ্যান্টাসি তৈরি করতে হবে। নইলে কেন ওরা আমাদের আলাদা ভাববে। কেন আমাদের ছবি দেখতে আসবে। তেমনই কিছু চমক থাকছে আমার ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবিটিতে।’
তবে ফেসবুক ব্যবহারকারীদের এ ধরনের কুরুচিপূর্ণ কাজ নিয়ে অনেক সচেতন চলচ্চিত্র প্রেমীরাই প্রতিবাদ করেছেন।