জন্মদিন
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৩, ২০:০৪
পার্থ প্রতীম মজুমদার :আজ মাইম শিল্পী পার্থ প্রতীম মজুমদারের শুভ জন্মদিন। ১৯৫৪ সালের এই দিনে তিনি পাবনা জেলার কালাচাঁদ পাড়ায় জন্মগ্রহণ করেন। এই বছর তিনি ফরাসি সরকারের নাইট উপাধি পেলেন। আজ থেকে প্রায় ত্রিশ বছর আগে বাংলাদেশের শিল্প সংস্কৃতির অঙ্গনে ভানু নামেই পরিচিত ছিলেন তিনি। ভানু ছিল তার ডাক নাম আর পার্থ প্রতীম মজুমদার নামটি দিয়েছিলেন সংগীত গুরু বারিন মজুমদার। ছোটবেলায় তিনি ভানুকে দত্তক নিয়েছিলেন। বারিন মজুমদারের সংগীত মহাবিদ্যালয়ে পড়ালোখার পাশাপাশি তিনি তখন মাইমেরও চর্চা করতেন। বিটিভিতে মাইম প্রদর্শন করে তখন ব্যাপক পরিচিতিও অর্জন করেন।