আজ থেকে ‘ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল’

আজ থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হচ্ছে ক্লাসিক্যাল মিউজিকের অন্যতম বৃহত্ উত্সব ‘বেঙ্গল আইটিসি এসআরএ ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল ২০১২’। ‘ভালো গান দিয়ে ভালো দিন আসুক’ এই প্রতিপাদ্য নিয়ে গত বছরের ২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ উত্সবে উপমহাদেশের প্রায় ১০০ জন খ্যাতিমান শিল্পী সংগীত ও নৃত্য পরিবেশন করেন। যার মধ্যে ছিলেন বিদুষী গিরিজা দেবী, পণ্ডিত শিবকুমার শর্মা, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, ওস্তাদ রশিদ খান, পণ্ডিত বিরজু মহারাজ, পণ্ডিত রাজন মিশ্র, পণ্ডিত সাজন মিশ্র, আলারমেল ভাল্লি, ওস্তাদ আলী আহমেদ হুসেন, ওস্তাদ শাহাদাত্ হোসেন খান, পণ্ডিত অজয় চক্রবর্তী, ওমকার দাদারকার, পণ্ডিত উদয় ভাওয়ালকার, ওস্তাদ শাহিদ পারভেজ, বিদুষী সুজাতা মহাপাত্রের মতো শিল্পীগণ। ঢাকার বেঙ্গল ফাউন্ডেশন ও কলকাতার আইটিসি সংগীত রিসার্চ একাডেমীর যৌথ আয়োজনে এ উত্সবের টিভি পার্টনার ছিল মাছরাঙা টেলিভিশন। আজ থেকে ধারাবাহিকভাবে প্রতি শুক্র ও শনিবার রাত ৯টায় উত্সবের বিভিন্ন পরিবেশনা প্রচার করবে মাছরাঙা। আজ প্রচার হবে ওস্তাদ আলী আহমেদ হুসেন খাঁ’র সানাইবাদন। আগামীকাল থাকবে শ্রীকান্ত ওমকার দাদারকারের কণ্ঠসংগীত।