দুই টাকার বাহাদুরী

আজ থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘দুই টাকার বাহাদুরী’। বরজাহান হোসেনের রচনা ও আল হাজেনের পরিচালনায় নাটকটি প্রচার হবে প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার রাত ৮টা ১৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন মোশারফ করিম, ফজলুর রহমান বাবু, লুত্ফর রহমান জর্জ, আখম হাসান, শামীম জামান, বন্যা মির্জা, ছন্দা প্রমুখ।