ব্রাজিলের সেরা গোলদাতা নেইমার
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৩, ২০:১৯
ব্রাজিলের সেরা গোলদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন সময়ের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়দের একজন নেইমার। দেশের ঘরোয়া লিগে অ্যাথলেটিকো মিনেইরোর বিপক্ষে করা এক দুর্দান্ত গোলের কারণে তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
৩১তম রাউন্ডের খেলায় মিনেইরোর বিপক্ষে রক্ষণভাগের তিনজন খেলোয়াড়কে বোকা বানিয়ে চোখ ধাঁধানো এক গোল করেন। ম্যাচে ২-২ গোলে ড্র করে নেইমারের ক্লাবদলের স্যান্তোস।
সেরা দশের তালিকায় আরো আছেন সাবেক ম্যানচেস্টার সিটি’র স্ট্রাইকার জো। আছেন রোনালদিনহোও।