বরিশালে সংবাদপত্র হকার্স ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৩, ২১:০৪
বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নগরীর ফজলুল হক এভিনিউ এলাকার সংবাদপত্র হকার্স সমিতির কার্যালয়ে আওয়ামী লীগ নেতা মশিউর রহমান খানের উদ্যোগে প্রায় দু’শত হকারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি মশিউর রহমান খান ছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক বরিশাল ব্যুরো প্রধান লিটন বাশার, সাবেক সাধারণ সম্পাদক জি.এম বাবর আলী, এজেন্ট এসোসিয়েশনের সভাপতি হারুন-অর-রশিদ, সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মাজাহারুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক আবুল কালাম কালু প্রমুখ।