লাইভ পারফরমেন্সে শখ

আজ এশিয়ান টিভির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ পারফর্মেন্স করবেন মডেল অভিনেত্রী শখ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানটি এশিয়ান টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। আজকের পারফর্মেন্স প্রসঙ্গে শখ বলেন, ‘গত কয়েকদিন ধরেই এই অনুষ্ঠানের জন্য রিহার্সেল করে চলেছি। কারণ এই টিভির শুরু থেকেই আমি সম্পৃক্ত। এছাড়া অনেকদিন পর আমার একটি ধারাবাহিকও এই চ্যানেলে প্রচার হচ্ছে। সবমিলিয়ে আজ একটি নতুন থিমের ওপর পারফর্মেন্স করবো। এদিকে শাকিব খানের বিপরীতে চলচ্চিত্র ‘বল না তুমি আমার’ সাফল্যের পর বেশ কিছু ছবির অফার এলেও নতুন কোন চুক্তিতে আবদ্ধ হননি শখ। কারণ হিসেবে জানান, ‘এর ভেতরে সানিয়াতের চলচ্চিত্র ‘অল্প অল্প প্রেমের গল্প’ চলচ্চিত্র মুক্তির আগে নতুন কোন ছবিতে চুক্তিবদ্ধ হবেন না তিনি। তবে সেল ফোন কোম্পানিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়মিত টিভিসি করছেন তিনি।