বেঁচে আছে ১৭ দিনের শিশু
নীলফামারীতে অগ্নিদগ্ধ মা মারা গেছেন
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৩, ২১:০৭
আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হওয়া মা ওয়াহেজা বেগম (২৫) ৪০ ঘণ্টা মৃত্যুর সাথে পাঞ্জালড়ে অবশেষে মারা গেছেন। ঘটনাটি ঘটেছে জেলার কিশোরীগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের পাগলাটারী গ্রামে। ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আতাউর রহমান জানান, গত ১৫ জানুয়ারি সকালে পাগলাটারী গ্রামের মোকছেদুল ইসলামের স্ত্রী ওয়াহেজা বেগমের ১৫ দিনের শিশু কন্যাকে নিয়ে আগুন পোহানোর সময় পরনের কাপড়ে আগুন ধরে যায়। গর্ভধারিণী মা কোল থেকে শিশু কন্যাকে ছুঁড়ে ফেলে দিলেও নিজে মারাত্মভাবে অগ্নিদগ্ধ হন। তাকে গুরুতর অবস্থায় প্রথমে কিশোরীগঞ্জ হাসপাতালে এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৪০ ঘণ্টা মৃত্যুর সাথে পাঞ্জালড়ে ১৬ জানুয়ারি মধ্যরাতে মার যান মা ওয়াহেজা বেগম।