কেশবপুরে স্বতন্ত্র সংসদীয় আসনের দাবি

যশোর-৬ কেশবপুর স্বতন্ত্র সংসদীয় আসনের দাবিতে মানববন্ধন, সংগ্রাম কমিটি গঠন, স্মারকলিপি প্রদান, লংমার্চসহ মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদের সভাকক্ষে কেশবপুর উপজেলা চেয়ারম্যান উক্ত কর্মসূচি ঘোষা করেন। কর্মসূচি ঘোষণার পূর্বে উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মির্জা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলাউদ্দীন আলা, কৃষকলীগের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, মোঃ নূরুল ইসলাম ,মাস্টার বজলুর রহমান, কমিউনিস্ট পার্টির কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল, ওয়ার্কার্স পার্টির কেশবপুর শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মছিউর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, সাংবাদিক আশরাফ-উজ-জামান খান।