ফাস্টফুড থেকে শিশুদের এলার্জি অ্যাজমা, চর্মরোগ

শিশু-কিশোরদের ফাস্টফুড খাওয়া নিয়ে একটি বড় ধরনের গবেষণা তথ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞগণ। থোরাস্ক জার্নালে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, যেসব শিশু-কিশোররা সপ্তাহে ৩ থেকে ৪ বার ফাস্টফুড খায় তাদের চর্মরোগ, একজিমা ও শ্বাসকষ্টের রোগ অ্যাজমা হবার ঝুঁকি সবচেয়ে বেশি। গবেষকগণ বিশ্বের ৩১টি দেশের ৬ থেকে ৭ বছরের ১ লাখ ৮১ হাজার শিশু এবং ১৪/১৫ বছরের ৩ লাখ ১৯ বছরের ৫১টি দেশের কিশোর-কিশোরীদের ওপর গবেষণা পরিচালনা করেন। গবেষণায় দেখা যায় যে সব শিশু-কিশোররা অধিক পরিমাণ ফাস্টফুড আহারের অভ্যস্ত তাদের অ্যাজমা, একজিমা, এলার্জির ঝুঁকি স্বাভাবিকের চেয়ে ৩৯ ভাগ বেশি। গবেষণায় আরো দেখা যায় অতিরিক্ত ফাস্টফুড আহারের ফলে শিশুদের রাইনো কনজাকটিভাইটিস বা নাক ও কানের সংক্রমণ হবার ঝুঁকি বেশি। তাই পিতা-মাতা ও অভিভাবকদের উচিত শিশুরা যাতে ফাস্টফুডের দিকে ঝুঁকে না পড়ে তা খেয়াল রাখা।