পানছড়িতে উপজাতীয় সন্ত্রাসীর গুলিতে দুইজন আহত
পানছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৩, ২১:১০
জেলার পানছড়ি উপজেলার মরাটিলা নামক স্থানে বুধবার সন্ধ্যায় ধর্মেন্দু চাকমা ও শাহাদাত্ হোসেন উপজাতী সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছে। শাহাদাত্ হোসেন (৩৫), সাধন মিত্র চাকমা (৩৭), ধর্মেন্দু চাকমা (৩৫) ও কবীর হোসেন চারজনে দুইটি মোটর সাইকেলযোগে তবলছড়ি পাইয়ংপাড়ায় পৌষ মেলা দেখার উদ্দ্যেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে মরাটিলা নামক স্থানে উপজাতি সন্ত্রাসীরা গতিরোধ করার চেষ্টা করে কিন্তু সেখানে না থামলে পেছন থেকে গুলি করলে শাহাদাত্ হোসেনের ডান পায়ে ৫টি ও ধর্মেন্দু চাকমার ডান পায়ে ২টি গুলি লাগে।
পানছড়ি থানা ইনচার্জ আলমগীর হোসেন জানান, ঘটনার সংবাদ পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।