মালয়েশিয়া গমন

বরিশালের ৬১১ জনের সুযোগ লাভ

মালয়েশিয়া যেতে আগ্রহীদের অনলাইনে আবেদনকারীদের লটারি জেলা প্রশাসকের কার্যালয়ে বুধবার অনুষ্ঠিত হয়। জেলা কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. অহিদুজ্জামান জানিয়েছেন, বরিশাল জেলার ১০ উপজেলার ৭৭টি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে ১৮ হাজার ৫৪০ আবেদনকারী নিবন্ধিত হন। লটারিতে ৬শ’ ১১ জন মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাচ্ছেন বলে জেলা প্রশাসক জানান। সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে বাকেরগঞ্জ উপজেলায়। ওই উপজেলায় দুই হাজারের বেশি প্রার্থী নিবন্ধন করেন। সবচেয়ে কম হিজলা উপজেলাতে ৫ শতাধিক আবেদনপত্র জমা পড়েছে।