সাভারে বেসরকারি শিক্ষকদের ধর্মঘট পালন

স্বীকৃতিপ্রাপ্ত ও এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ, চাকরির বয়স ৬৫ পর্যন্ত বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের পূর্বে প্রাইভেট টিউশনি বন্ধের নীতিমালা বাতিলের দাবিতে বৃহস্পতিবার সাভারে শিক্ষক- কর্মচারী ঐক্যজোট ধর্মঘট পালন করেছে। গতকাল সকালে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর উল্লেখিত দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেছে শিক্ষক- কর্মচারী ঐক্যজোট নেতৃবৃন্দ। পরে বিক্ষোভ মিছিল শেষে সাভার থানা বাসস্ট্যান্ডে আয়োজিত সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার সরকার, সম্পাদক মো: শাহাদত্ হোসেন, ঢাকা জেলা শাখার সভাপতি মোল্লা নজরুল ইসলাম, মো: আমজাদ হোসেন, মো: শফিকুল ইসলাম, মো: মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।