টাঙ্গাইলে হূদরোগীদের
জন্য এ্যাপোলোর ফ্রি
হেলথ ক্যাম্প
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৩, ২১:১৫
গতকাল বৃহস্পতিবার এ্যাপোলো হসপিটালস ঢাকার উদ্যোগে টাঙ্গাইলে অবস্থিত এশিয়া হসপিটালে হার্টের সমস্যাজনিত রোগীদের জন্য বিনামূল্যে হেলথ ক্যাম্প কার্যক্রম পরিচালিত হয়। এ্যাপোলো হসপিটালস ঢাকার কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডাঃ তামজীদ আহমেদ এবং ভারতের প্রখ্যাত কার্ডিয়াক সার্জন ও এ্যাপোলো কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জারি বিভাগের কনসালটেন্ট ডাঃ মাধব জনার্দন নায়েক ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চিকিত্সা সেবা ও পরামর্শ প্রদান করেন। এই ক্যাম্পে হার্টের বিভিন্ন সমস্যা, উচ্চ রক্তচাপ, বুকে ব্যথা, বুক ধড়ফড় করার সাথে অবিরাম শ্বাসকষ্ট, হার্টে পূর্বে রিং পরানো বা বাইপাস সার্জারি করার পর পুনরায় সমস্যা, শিশুদের হার্টের জন্মগত ত্রুটিসহ হার্টের যে কোন ধরনের সমস্যা ও এর চিকিত্সা সম্পর্কে পরামর্শ প্রদান করা হয়েছে। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ফ্রি হার্ট হেলথ ক্যাম্পের কার্যক্রম চলে। টাঙ্গাইল ও এর আশেপাশের ৩শ’রোগী এ ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিত্সা সেবা ও পরামর্শ গ্রহণ করেন। এ্যাপোলো হসপিটালস ঢাকা সি এস আর কার্যক্রমের অংশ হিসাবে দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন অব্যাহত রাখবে।—প্রেস বিজ্ঞপ্তি