চিকিত্সার্থ সাহায্যের আবেদন
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৩, ২১:১৬
আমেনা বেগমের (৫৫) ব্রেস্ট ক্যান্সার হয়েছে। তিনি রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালের ডা. মো. খোরশেদ আলমের অধীনে চিকিত্সাধীন আছেন। তাকে উন্নত চিকিত্সার জন্য চিকিত্সকগণ ভারতে নিয়ে যেতে বলেছেন। তার চিকিত্সার্থে পরিবারের সদস্যরা সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. শফিকুল ইসলাম, সেভিংস একাউন্ট নং-১৭৮-১০১২৬৮৩৩৮, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, রামপুরা শাখা, সেল ফোন নং: ০১৭২১৮৭২৪৪২।
পাবন চন্দ্র
জয়পুরহাটের ক্ষেত-লাল উপজেলার ফকিরপাড়া গ্রামের আড়াই বছরের শিশু পাবন চন্দ্র লিভারের জটিল রোগে আক্রান্ত। চিকিত্সকরা তাকে ভারতে নিয়ে চিকিত্সা গ্রহণের পরামর্শ দিয়েছেন। এজন্য তিন থেকে চার লাখ টাকা প্রয়োজন। তার দরিদ্র পিতা একমাত্র সন্তানের চিকিত্সার্থে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: লিটন চন্দ্র মালী (বাবা), সঞ্চয়ী হিসাব নং- ১৯৪২০৮০০০৪৮৪২, প্রাইম ব্যাংক, জয়পুরহাট শাখা। সেল ফোন নম্বর :০১৭৪৬০৭১২৭৪।
আঞ্জুয়ারা শিল্পী
শেরপুরের শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা টেংগরপাড়া গ্রামের কলেজ ছাত্রী আঞ্জুয়ারা শিল্পীর ২টি কিডনিই নষ্ট হয়ে গেছে। তিনি বর্তমানে ঢাকার জাতীয় কিডনি হাসপাতালে চিকিত্সাধীন আছেন। সপ্তাহে ২/৩ দিন ডায়ালাইসিস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে তাকে। ডাক্তাররা বলেছেন দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে না পারলে তাকে বাঁচানো সম্ভব নয়। এতে খরচ হবে ১০ থেকে ১২ লাখ টাকা। শিল্পী ও তার পরিবার প্রধানমন্ত্রী ও সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: সোনালী ব্যাংক লি., শ্রীবরদী শাখা, শেরপুর-সঞ্চয়ী হিসাব নং-১৩৪৯৯।