মহানগর কমিটি গঠন

ভাসানী পরিষদের সভাপতি জামাল, মো. আলী সম্পাদক নির্বাচিত

গত ১২ জানুয়ারি ভাসানী অনুসারী পরিষদের মহানগর শাখার প্রতিনিধি সভায় সাংবাদিক জামাল উদ্দিন জামালকে ঢাকা মহানগর কমিটির সভাপতি ও অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান ভাষা সৈনিক আব্দুল মতিন, প্রধান বক্তা ছিলেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, নির্বাহী চেয়ারম্যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. জসিম উদ্দিন, যুগ্ম-মহাসচিব আমিনুল ইসলাম সেলিম, ভাইস চেয়ারম্যান কামরুল হুদাকে নিয়ে কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জামাল উদ্দিন জামাল। প্রতিনিধি সভা শেষে পাঠ্যপুস্তক থেকে মওলানা ভাসানীর জীবনী সিলেবাস থেকে বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি