বরিশালে পাপিয়া হত্যা
ঘাতক স্বামী তুহিন
৮ বছর পর
অস্ত্রসহ গ্রেফতার
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৩, ২২:০৬
মানবাধিকার কর্মী দিলরুবা হক পাপিয়া হত্যা মামলার প্রধান আসামি ঘাতক স্বামী মামুন মোর্শেদ তুহিনকে বুধবার রাতে নগরীর কলেজ রোডের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী বাসা থেকে ১ টি এলজি ও ০২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয় বলে র্যাব জানিয়েছে। হত্যাকাণ্ডের দীর্ঘ ৮ বছর পর তাকে র্যাব সদস্যরা গ্রেফতার করতে সক্ষম হয়। র্যাব-৮ এর সিপিসি -১ কমান্ডার মেজর রাশেদুল হক খান জানান,২০০৫ সালের ৩ নভেম্বর স্ত্রী পাপিয়াকে নির্মমভাবে হত্যা করে স্বামী তুহিন কৌশলে প্রকাশ্যে ঘুরে বেড়াতো। র্যাব গোয়েন্দা নজরদারি করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বৃহস্পতিবার তাকে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।