জিয়াউর রহমানের জন্মদিন কাল

আগামীকাল ১৯ জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে দুইদিনের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে:সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় জিয়াউর রহমানের মাজারে বিএনপি চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত, মাজার প্রাঙ্গণে ওলামা দলের উদ্যোগে কোরআনখানি ও মিলাদ মাহফিল, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং পরদিন ২০ জানুয়ারি রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এছাড়াও অঙ্গসহযোগী সংগঠনগুলো তাদের সুবিধা অনুযায়ী কর্মসূচি পালন করবে। ২৬ জানুয়ারি ১৮ দলের বিক্ষোভ গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ২৫ জানুয়ারির পরিবর্তে ২৬ জানুয়ারি বিক্ষোভ মিছিল করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীর কারণে এ পরিবর্তন আনা হয়। ২৬ জানুয়ারি সকল মহানগর ও জেলায় বিক্ষোভ মিছিল করবে ১৮ দল। দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান।