আমার লেখা
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৩, ১৮:৫৫
তোমার বাড়িতে নতুন বিদ্যুত্ সংযোজনের জন্য পবিচালকের নিকট একটি আবেদন পত্র লিখ
পরীক্ষার উপযোগী নিচের দরখাস্থটি তৈরি করে পাঠিয়েছে বীরশ্রেষ্ঠ নূরমোহাম্মদ পাবলিক কলেজ এর একাদশ শ্রেণির শিক্ষার্থী অর্নব সেন বড়ুয়া।
১৯.০১.২০১৩
বরাবর
বিভাগীয় পরিচালক
বিদ্যুত্ উন্নয়ন বোর্ড
পটুয়াখালী উপ-বিভাগ,পটুয়াখালী।
বিষয়: নতুন বিদ্যুত্ সংযোগ প্রদান প্রসঙ্গে।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, সম্প্রতি বসবাসের জন্য ১০৫ কলেজ রোডস্থ আমার নিজস্ব জমিতে একতলা ভবন নির্মাণ করেছি। উক্ত বাড়িতে নতুন বিদ্যুত্ সংযোগ প্রয়োজন। বাড়িতে গৃহস্থলী কাজে বিদ্যুতের ব্যবহার সীমিত থাকবে। কর্তৃপক্ষের সকল নিয়মকানুন মেনে ও প্রয়োজনীয় জামানত ও আনুষঙ্গিক ব্যয় পরিশোধে আমি সম্মত রয়েছি।
এ অবস্থায় যতদ্রুত সম্ভব আমার বাড়িতে বিদ্যুত্ সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনম্র অনুরোধ জানাচ্ছি।
নিবেদক
অর্নব সেন বড়ুয়া
১০৫ কলেজ রোড,
পটুয়াখালী