টিএমএসএস পরিদর্শনে কানাডার হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার সম্প্রতি ঠেঙ্গামারা বগুড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস-এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন টিএমএসএস পরিচালিত রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, টিএমএসএস মেডিক্যাল কলেজসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। তার সফরসঙ্গী ছিলেন হাইকমিশনার অব কানাডার ট্রেড কমিশনার মর্তোজা আর. তরফদার। টিএমএসএস-এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, বিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক টিএম আলী হায়দার, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. মতিউর রহমান, পরিচালক মো. জাকির হোসেন, পরিচালক শাহজাদী বেগম, পরিচালক মো. খোরশেদ আলম, পরিচালক সারোয়ার মোহাম্মদসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। হাইকমিশনার টিএমএসএস-এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং সহযোগিতার আশ্বাস দেন। টিএমএসএস-এর বিভিন্ন কার্যক্রমের উপর নির্মিত ভিডিওচিত্রের মাধ্যমে সংস্থার বিভিন্ন দিক তুলে ধরেন উপ-নির্বাহী পরিচালক মো. খায়রুল ইসলাম। সংস্থার পক্ষ থেকে কানাডার হাইকমিশনারকে ক্রেস্ট প্রদান করেন টিএমএসএস-এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম।