আলীকদমে জেন্ডার কর্মশালা
আলীকদম (বান্দরবান) সংবাদদাতা
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৩, ১৯:০৩
বান্দরবানের আলীকদম উপজেলায় বেসরকারি সংস্থা তরঙ্গের উদ্যোগে দিনব্যাপী জেন্ডার প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। সম্প্রতি উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রিটন এবং মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার। সভাপতিত্ব করেন তরঙ্গের নির্বাহী পরিচালক কোহিনূর ইয়াসমিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইডা কান্ট্রি ম্যানেজার শান্তি নিকোব ও এসইডব্লিউআর প্রকল্পের ম্যানেজার নিকোলা মোমেন প্রমুখ। এতে জনপ্রতিনিধি, মৌজা হেডম্যান, পাড়া কারবারি ও ধর্মীয় নেতারা অংশ নেন। কর্মশালায় নারীদের শিক্ষা, পারিবারিক সম্পত্তি বণ্টন, কর্মক্ষেত্র ও অর্থনৈতিকসহ নানা ক্ষেত্রে পরিবারিক ও সামাজিকভাবে বৈষম্য দূরীকরণে সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।