জলবায়ু পরিবর্তনে কৃষির পাশাপাশি মত্স্য সম্পদও ক্ষতিগ্রস্ত হচ্ছে

পরিবর্তনজনিত জলবায়ুর প্রভাবে উত্তর জনপদে কৃষি, মত্স্য এবং প্রাণিসম্পদের উপর যে ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে তা থেকে উত্তরণে কৌশল বিশ্লেষণে গত মঙ্গলবার গাইবান্ধায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা ক্রিস্টিয়ান এইড-এর সহায়তায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ তাদের প্রশিক্ষণ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে। গাইবান্ধা জেলার ৩টি সরকারি সেবাদানকারী অধিদপ্তরের স্থানীয় ব্যক্তিবর্গ নির্বাচিত জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও চরাঞ্চলের বাসিন্দাগণ এ কর্মশালায় অংশ নেন। গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি গোবিন্দ লাল দাসের সভাপতিত্বে জিইউকের প্রশিক্ষণ কার্যালয়ে আলোচনায় অংশ নেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মীর আবদুর রাজ্জাক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কাশেম, জেলা মত্স্য কর্মকর্তা এএসএম রাশেদুল হক, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, ফুলছড়ির ফজলুপুর ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর সরকার, গণ উন্নয়ন কেন্দে র প্রোগ্রাম ম্যানেজার রেহেনা বেগম, কামরুল হাসান জিলানি, প্রতিমা চক্রবর্তী। আলোচনায় বক্তরা জানান, জলবায়ু পরিবর্তনে কৃষি ক্ষেত্রে নানা সমস্যার পাশাপাশি মত্স্য ও প্রাণি সম্পদেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। এ জন্য চরাঞ্চলের মানুষের সবচেয়ে বেশি ক্ষতি হলেও তারা সেবা প্রাপ্তিতে বঞ্চিত হচ্ছে।