গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৩, ১৯:১১
মাত্র সপ্তাহখানেক আগেও যারা পাঁচ থেকে দশ ডিগ্রি তাপমাত্রার শীতে ভীষণ কাবু হয়ে গিয়েছিলেন এই রেকর্ডটি পড়ে তারা হয়তো খানিকটা আঁতকেও উঠতে পারেন। তবে বিশ্বের যে প্রান্তে এই রেকর্ডটি হয়েছে সেখানে এ ধরনের ঘটনা আদৌ নতুন কিছু নয়। আর এই রেকর্ডটি হলো একসাথে সবচেয়ে বেশি মানুষের স্নোবল বা তুষারের ছোট গোলক একে অন্যের দিকে ছুঁড়ে মারার রেকর্ড। গেল সপ্তাহে আমেরিকার শিয়াটল অঙ্গরাজ্যের স্পেস নিডল ল্যান্ডমার্কের সামনে জড়ো হওয়া ৫,৮৩৪ জন স্বেচ্ছাসেবী স্থানীয় দ্য বয়েজ অ্যান্ড গার্লস ক্লাব নামের একটি দাতব্য সংস্থার জন্য অর্থ সংগ্রহের অংশ হিসেবে এই স্নোবল ফাইটে অংশ নেন। উল্লে¬খ্য, ইতোপূর্বে সবচেয়ে বেশি মানুষের স্নোবল ফাইটে অংশ নেওয়ার রেকর্ডটি হয়েছিল ২০১০ সালে দক্ষিণ কোরিয়ায় ৫,৩৮৭ জনের অংশগ্রহণে।