জোকস
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৩, ১৯:১১
++ বাচ্চা সাপ :মা, আমরা কি সত্যিই খুব বিষাক্ত?
মা সাপ :হঠাত্ এই কথা জানতে চাইছ কেন?
বাচ্চা সাপ :না, এই মাত্র জিভে কামড় পড়েছিল কি না। আর জিভে যেহেতু বিষ থাকে তাই ...
++ প্রথম বন্ধু :আমার লেখা গল্পটাতে ফিনিশিং টাচ দেওয়া যায় কোন কলমে?
দ্বিতীয় বন্ধু :কলম দিয়েই দিতে হবে এমন তো কোনো কথা নেই। তা একটা দেয়াশলাইয়ের কাঠি দিয়ে ফিনিশিংটা দিলে কেমন হয়?
++ স্ত্রী গভীর মনোযোগ দিয়ে সিরিয়াল দেখতে দেখতে—
স্ত্রী :আচ্ছা বলোতো সিরিয়ালের এই নায়িকাটা কি শেষ পর্যন্ত মরেই যাবে?
স্বামী :অন্য কোনো সিরিয়ালে ভালো কোনো রোল না পেলে মনে হয় না এতো সহজেই ও এই সিরিয়াল ছেড়ে যাবে!
++ স্বামী :তুমি কি ভেবেছো? আমি কি গাধা!!?
স্ত্রী :আশ্চর্য, এতে ভাবাভাবির তো কিছু দেখি না!