চিকিত্সা সহায়তায় আজ ‘কঞ্জুস’
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৩, ২০:১৬
লোক নাট্যদল প্রযোজিত বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক ‘কঞ্জুস’-এর প্রধান চরিত্রে রূপদানকারী নাট্যাভিনেতা দেবজ্যোতি সেনশর্মা দূরারোগ্য ব্রেন টিউমারে আক্রান্ত। দেবজ্যোতি দীর্ঘদিন ‘কঞ্জুস’ নাটকের প্রধান চরিত্র ‘হায়দার’-এর ভূমিকায় অভিনয় করেন। তার চিকিত্সার জন্য বিপুল অর্থের প্রয়োজন। মঞ্চ নাটকে নিবেদিত এ শিল্পীর চিকিত্সা সহায়তায় দেশের অন্যতম প্রধান নাট্যসংগঠন লোক নাট্যদল তাদের সাড়া জাগানো হাসির নাটক ‘কঞ্জুস’-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সন্ধে ৬টা ৩০ মিনিটে নাটকটি মঞ্চস্থ হবে। ফরাসী নাট্যকার মলিয়ের-এর বিখ্যাত কমেডি ‘দি মাইজার’ অবলম্বনে ‘কঞ্জুস’ নাটকটির রূপান্তর করেছেন তারিক আনাম খান এবং নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী।