পীরগঞ্জ ও আড়াইহাজারে অগ্নিকাণ্ড
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৩, ২০:৫০
পীরগঞ্জ উপজেলার ঘিডোব গ্রামে আগুনে পুড়ে গেছে ২১টি বসতভিটা। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাতে খগেনচন্দ্রের বাড়ির বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়। বৃহস্পতিবার স্থানীয় সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মদ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তাত্ক্ষণিক কম্বল ও নগদ অর্থ সহায়তা করেছেন।
গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের তিলচন্দী বাজারে বৃহস্পতিবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান ও বাজারের পার্শ্ববর্তী ২টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ভস্মীভূত দোকানগুলো হচ্ছে: সিরাজুল ইসলামের কনফেকশনারী দোকান, মোহাম্মদ আলীর মুদি দোকান, মোসলেমের চা-স্টল, সোহেলের ফার্নিচার দোকান প্রভৃতি।