গোপালপুরে বুদ্ধি প্রতিবন্ধী স্কুল

সুইড বাংলাদেশের সার্বিক সহযোগিতায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় একটি বুদ্ধি প্রতিবন্ধী স্কুল চালু হওয়ায় দু’শতাধিক অবহেলিত শিশু-কিশোর পড়ালেখা এবং সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসিত হওয়ার সুযোগ পেল। গতকাল শুক্রবার গোপালপুর পৌরশহরে এ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের উদ্বোধন করেন সুইড বাংলাদেশের সভাপতি জওয়াহেরুল ইসলাম মামুন। পরে অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে স্কুল প্রাঙ্গণে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তানজিনা ইসলাম, ডা. রফিকুল ইসলাম, এডভোকেট জাহিদ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের তালুকদার, ফ্রাইডের মহাসচিব খন্দকার রুহুল আমীন, অধ্যাপক বানীতোষ চক্রবর্তী প্রমুখ।