আবার মঞ্চে ফিরছেন

আইয়ুব বাচ্চু

দীর্ঘদিন পর আইয়ুব বাচ্চুর মিডিয়ায় উপস্থিতিতে অনেকেই স্বস্তি পেয়েছেন। একটি চ্যানেলের রিয়েলিটি শোতে তিনি বিচারক হয়েছেন। তার সাথে অন্য দুইজন বিচারক হলেন এন্ড্রু কিশোর ও মেহরীন। তবে শারীরিক অসুস্থতার জন্য তার এখনও বেশ খানিকটা বিশ্রাম প্রয়োজন। এদিকে ব্যান্ড এলআরবি’র প্রাকটিস ও রেকর্ডিং স্টুডিও এবি কিচেন বন্ধ না থাকলেও কাজ চলছে ধীরগতিতে। ব্যান্ড দলের বেশকিছু স্টেজ শো বাতিল করা হলেও পরবর্তী শোতে আইয়ুব বাচ্চু কবে ফিরতে পারবেন তা নিশ্চিত বলা যাচ্ছে না। তবে তিনি নিজের সুর ও স্টুডিও রেকর্ডিং সেশন তত্ত্বাবধান করছেন নিয়মিত। এদিকে কলকাতা ও নিউইয়র্কের বেশ কয়েকজন আয়োজক কনসার্টের ব্যাপারে যোগাযোগ করলেও ডাক্তারি পরামর্শ মানতেই ফিরিয়ে দিয়েছেন। তবে ব্যান্ড সদস্যরা জানান, আমাদের রেকর্ডিংসহ প্র্যাকটিস থেমে নেই। সেগুলো নিয়মিতভাবেই চলছে। আশা করছি খুব বেশিদিন আমাদের শ্রোতাদের অপেক্ষা করতে হবে না কনসার্টের জন্য। খুব শিগগিরই আমরা কনসার্ট শুরু করবো।