কোমলমতি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষা দিন
- আইন প্রতিমন্ত্রী
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৩, ২১:১১
আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিগত দিনের স্বাধীনতাবিরোধী শক্তি রাষ্ট্রপরিচালনার দায়িত্বে থাকায় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঠিক ইতিহাস শিক্ষা না দিয়ে বিকৃত ও খণ্ডিত ইতিহাস তৈরি করেছিল। যার জন্য নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারেনি। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, আপনারা কোমলমতি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঠিক ইতিহাস শিক্ষা দিন।
তিনি শুক্রবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার চড়াইল নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দিচ্ছিলেন।
উপজেলা চেয়ারম্যান ও চড়াইল নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহীন আহমেদ এতে সভাপতিত্ব করেন।
স্বাগত বক্তৃতা দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম।