মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালত

দুই ইটভাটা মালিকের ৭০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মুজিবনগর উপজেলার কোমরপুর ও ভবানীপুর গ্রামে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে অবৈধ টিনের চিমনি ব্যবহারের অভিযোগে ২টি ইটভাটা মালিকের নিকট থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মোকতার হোসেনের নেতৃত্বে মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের মশিউর রহমান ও মোনাখালী ইউনিয়নের ভবানীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ইটভাটায় ওই অভিযান চালানো হয়। এসময় মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার মামনুর রশিদ, মুজিবনগর থানার এসআই আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।