ঢাকা পলিটেকনিক খুলবে আজ
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৩, ২১:১২
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো হয়েছে যে, ১৬ জানুয়ারি ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামালের সাথে ইনস্টিটিউটের প্রশাসনিক ও একাডেমিক কাউন্সিলের সদস্যদের সন্তোষজনক আলোচনার ভিত্তিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত ইনস্টিটিউট ১৯ জানুয়ারি খুলে দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে ইনস্টিটিউটের হোস্টেলসমূহ আপাতত বন্ধ থাকবে। হোস্টেল খোলার ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
উল্লেখ্য, একই তারিখ থেকে ১ম, ৩য়, ৫ম, ৭ম ও ৮ম পর্ব (অনিয়মিত) বোর্ড সমাপনী পরীক্ষার এন্ট্রি ফরম পূরণের কাজ শুরু হবে। সকল ছাত্র-ছাত্রীকে যথারীতি ১৯ জানুয়ারি থেকে ক্লাসে অংশগ্রহণ ও এন্ট্রি ফরম পূরণ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। -তথ্য বিবরণী