জাবির ২৪তম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল শুক্রবার ২৪তম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া থেকে শুরু হওয়া শোভাযাত্রার উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিবহন চত্বরে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বালিশ বদল ও হাঁড়ি ভাঙ্গা খেলার। বালিশ বদল খেলায় অংশ নেন মহিলারা আর হাঁড়ি ভাঙ্গা খেলায় পুরুষরা। ক্যাফেটেরিয়ার পাশে নাগরদোলা ও জাম্পিং কেস্টারের ব্যবস্থা করা হয়। বিকালে সেলিম আল দীন মুক্তমঞ্চে স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।