সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ইউপি সদস্য গ্রেফতার
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৩, ২১:১২
সন্ত্রাস কবলিত বেগমগঞ্জের পশ্চিমাঞ্চলের ছয়ানি ইউনিয়ন পরিষদের মেম্বার ও অত্র এলাকার সমস্ত খুন, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের গডফাদার আবদুস সবুরকে বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জ থানার পুলিশ গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, খুন, ডাকাতি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সংশ্লিষ্টতার অভিযোগে সবুর মেম্বারকে বৃহস্পতিবার রাতে পুরান ছয়ানির পশ্চিমে লক্ষ্মীপুর জেলার সীমান্তের কাছাকাছি এলাকা থেকে কয়েকদিন চেষ্টার পর গ্রেফতার করা হয়।