কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের রাবার বুলেটে আহত ৫
কুড়িগ্রাম প্রতিনিধি ও ফুলবাড়ী সংবাদদাতা
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৩, ২১:১৩
কুড়িগ্রামে ফুলবাড়ীর খালিশা কোটাল নামক সীমান্তে বিএসএফের রাবার বুলেটের আঘাতে ৫ গরু ব্যবসায়ী আহত হয়েছে। আহত একজনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, শুক্রবার ভোররাতে কয়েকজন গরু ব্যবসায়ী পাচারের জন্য সীমান্ত এলাকায় গেলে বিএসএফ তাদের ধাওয়া করে এবং রাবার বুলেট ছোঁড়ে। এতে ৫ জন আহত হয়। এদের মধ্যে আহত সফিকুল ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছে।
বিজিবির শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার মকবুল হোসেন জানিয়েছেন, এ ঘটনার প্রতিবাদে বিএসএফ-এর কাছে প্রতিবাদপত্রসহ পতাকা বৈঠকের প্রস্তাব পাঠানো হলেও তারা সাড়া দেয়নি।