শিবচরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, কয়েকজন গুলিবিদ্ধ

বৃহস্পতিবার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মাদবরকান্দি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আওয়ামী লীগের দু’পক্ষের সংর্ঘষে কযেকজন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে। গুলিবিদ্ধসহ গুরুতর আহত ৪ জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ সময় স্থানীয় প্রভাবশালী উপজেলা যুবলীগ নেতা আতিক মাদবরের নেতৃত্বের সন্ত্রাসী কার্যকলাপের ছবি তুলতে গেলে সাংবাদিকদের কর্তব্য কাজে বাধা দেয়, অকথ্য ভাষায় গালমন্দ করে।