গাংনীতে ১০টি পিস্তল গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৩, ২১:২৩
মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামে অভিযান চালিয়ে ১০টি দেশি-বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার গোলাম রব্বানী শেখ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গাংনী সাহেবনগর গ্রামের ঈদগাহের পাশ থেকে ৬টি ৯ এমএম ৭.৬৫ পিস্তল, ৪টি পাইপগান, ৫৫ রাউন্ড বিভিন্ন প্রকার গুলি ও ১১টি ম্যাগাজিনসহ ফুলচাঁদ নামের ঐ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো বিক্রি করার উদ্দেশ্যে আমদানি করা হতে পারে। আটক ফুলচাঁদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ গ্রামের জেকের মন্ডলের ছেলে।