চিকিত্সার্থ সাহায্যের আবেদন

গোপালগঞ্জ শহরের মালেকা একাডেমির ১ম শ্রেণীর মেধাবী ছাত্র রায়হান ইসলাম আলিফ ব্লাড ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে সে ভারতের ভেলরের হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। দীর্ঘ মেয়াদী চিকিত্সা চালিয়ে যেতে পারলে আলিফ সুস্থ হয়ে উঠবে বলে ডাক্তাররা জানিয়েছেন। এজন্য অন্তত ৩০ লাখ টাকা প্রয়োজন। আলিফের বাবা-মা ছেলের চিকিত্সার্থে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা শিরিন আক্তার কনা (আলিফের মা) সঞ্চয়ী হিসাব নং ১০৫৬৪, কৃষি ব্যাংক, গোপালগঞ্জ শাখা, গোপালগঞ্জ, মোবাইল নং ০১৭১২৭৭৩৬৯৮।