এলএ গ্যালাক্সিতে যাচ্ছেন ল্যাম্পার্ড?
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৩, ২২:০৬
চেলসি মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ড এ মৌসুম শেষে হয়তো পাড়ি জমাচ্ছেন মার্কিন মুল্লুকেই। লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির এক ঘনিষ্ট সুত্র গোল ডট কমকে জানিয়েছে চুক্তির ব্যাপারে দু পক্ষই ঐক্যমতে পৌছেছে।
১২ বছর ধরে চেলসির মিডফিল্ডে নেতৃত্ব দেয়ার পরে ল্যাম্পার্ডকে ক্লাব কতৃপক্ষ জানিয়ে দেয় এ মৌসুম শেষে তার সঙ্গে ক্লাবের সাপ্তাহিক দেড় লাখ পাউন্ডের চুক্তি নবায়ন করার জন্য তারা আর প্রস্তাব দিচ্ছে না। এরপরে বিভিন্ন সময়ে ল্যাম্পার্ডের থাকা না থাকা নিয়ে নানা কথা শোনা গেলেও কয়েক সপ্তাহ আগে ল্যাম্পার্ডের এজেন্ট জানিয়ে দেন যাই হোক না কেন চেলসিতে আর থাকছেন না ল্যাম্পার্ড। ফলে বিভিন্ন ক্লাব থেকেও শোনা যাচ্ছিল ইংলিশ এই মিডফিল্ডারকে দলে নেয়ার ব্যাপারে তাদের আগ্রহের কথা। দুই প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্সেনালও সতর্ক দৃষ্টি রাখছিল তার ব্যাপারে। তবে গোল ডট কমের কথা সত্য বলে ধরে নিলে ল্যাম্পার্ডকে দলে ভেড়ানোর প্রতিযোগীতায় শেষ পর্যন্ত জয় হয়েছে এলএ গ্যালাক্সিরই। ওয়েবসাইটটির এক সূত্র তাদের জানিয়েছে,‘চুক্তি চূড়ান্ত হয়ে গেছে। তবে এলএ গ্যালাক্সি এখনো আনুষ্ঠানিক ভাবে এ ব্যাপারে কিছু জানায়নি তবে তাদের কোচা ব্রুস অ্যারেনা জনসম্মুখেই জানিয়েছেন ল্যাম্পার্ড সম্পর্কে তার আগ্রহের কথা। অ্যারেনা সাংবাদিকদের বলেছেন,‘আমি আশ্চর্য হব না যদি আমি সপ্তাহ দুয়েকের মধ্যেই তার ব্যাপারে কোন সিদ্ধান্ত গ্রহনের ব্যাপারে কিছু শুনে থাকি। তার (ল্যাম্পার্ড) দলে আসার সম্ভাবনা আমি উড়িয়ে দেব না। একটা সম্ভাবনা সব সময়ই থাকে।’
উল্লেখ্য চেলসির সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তার ল্যাম্পার্ড নিয়মানুযায়ি চলমান জানুয়ারি মাস থেকে যে কোন বিদেশী ক্লাবের সাথে চুক্তি পূর্ব কথা চালাচালির অনুমতি রাখেন।