চট্টগ্রামে হিযবুত
তাহরীরের ছয়
সদস্য আটক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৩, ২২:১৯
চট্টগ্রাম নগরীর মুরাদপুর ও নাসিরাবাদ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের ৬ সদস্যকে আটক করেছে র্যাব। গতকাল শুক্রবার দুপুর থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ছয়জনের কাছ থেকে বিপুল পরিমাণ জেহাদি বই, লিফলেট ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে র্যাব ৭-এর জনসংযোগ কর্মকর্তা মফিজুল ইসলাম দৈনিক ইত্তেফাককে জানান।