দেশে শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক
পরিবর্তন হয়েছে
নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৩, ২২:২০
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, ঝালকাঠি-২ আসনের এমপি আমির হোসেন আমু বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। দেশে শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।
গতকাল শুক্রবার উপজেলার চৌদ্দবুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সিদ্দকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মাস্টারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক সরদার মোঃ শাহআলম, জেলা কৃষকলীগ সভাপতি আঃ মান্নান রসুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ওবায়েদ হোসেন প্রমুখ। পরে আমির হোসেন আমু বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।