হিসাববিজ্ঞান

পারিবারিক বাজেটের অংকগুলো বেশি করে অনুশীলন করবে

ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য হিসাব বিজ্ঞান বিষয়ের উপর কিছু সু-স্পষ্ট দিক নির্দেশনা দেয়া হল, যা হিসাববিজ্ঞান বিষয়ের এ+ পাওয়ার জন্য সহায়ক হবে। ১। হিসাববিজ্ঞান প্রশ্ন “ক” বিভাগ এবং “খ” বিভাগ দুই ভাবে বিভক্ত থাকবে। (ক) বিভাগে দুটি চূড়ান্ত হিসাব থাকবে যা তোমাদের বাধ্যতামূলক উত্তর করতে হবে। চূড়ান্ত হিসাবের ২০ নম্বর নিশ্চিত করার জন্য নিম্নোক্ত সমন্বয়গুলো ভালো করে অনুশীলন করবে। (১) সম্পনী মজুদ পন্য ১৫,০০০/- টাকা যার মধ্যে ৫০০- টাকা অব্যবহূত মনিহারী অন্তর্ভুক্ত আছে। (২) বিজ্ঞাপনের অংশ বিলম্বিত করতে হবে। (৩) দেনাদারের ২০০০/- টাকা আদায় যোগ্য নয় অবশিষ্ট দেনাদারের উপর ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। (৪) অগ্রীম বিমা সেলামী ১০০০/- টাকা। (৫) শিক্ষানবিস শেলামী ৫ বছরের জন্য। (৬) জীবন বীমার প্রিমিয়াম প্রদান ২০০০/- টাকা। (৭) মূলধনের উপর ১০% সুদ ধরতে হবে। (৮) স্থায়ী সম্পত্তির উপর ৮% অবচয় নির্নয় করতে হবে। (খ) বিভাগের ৪০ নম্বর নিশ্চিত করার জন্য জাবেদা, নগদান বই, রেওয়ামিল, উত্পাদন ব্যয় বিবরণী এবং পারিবারিক বাজেটের অংকগুলো বেশি করে অনুশীলন করবে। গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রয়োজনীয় পাদটিকা ব্যবহার গুরুত্বপূর্ণ কারণ পাদটিকার ব্যবহারে তোমাদের পূর্ণাঙ্গ নম্বর প্রাপ্তি নিশ্চিত করনে। ব্যবসায় পরিচিতি এবং ব্যবসায় উদ্যোগ বিষয়ে এ+ নিশ্চিত করার জন্য তোমরা পাঠ্য বই ভালো করে পড়বে। পাঠ্য বই হতে সরাসরি পরীক্ষায় না আসলেও তার সাথে মিল রেখে নতুন কোন পরিস্থিতি সৃষ্টি করে তার আলোকে সৃজনশীল প্রশ্ন হবে। তোমরা তোমাদের চিন্তন দক্ষতা কাজে লাগিয়ে অতি সহজে তার উত্তর করতে পারবে। তবে জ্ঞানমুলক প্রশ্নটি বই হতে হুবহু আসবে, এর জন্য বই হতে অধ্যায়ভিত্তিক গুরুত্বর্পূণ সংজ্ঞাগুলো পড়বে। আসন্ন এস এস সি পরীক্ষা তোমরা সুন্দর ভাবে সম্পূর্ন করে কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছে নিজের জীবনকে আলোকিত করবে এই শুভ কামনা রইল।