এসএসসি পরীক্ষা প্রস্তুতি সামাজিক বিজ্ঞান

পৌরনীতি অংশ গতকালের পর ৬৭। স্থানীয় সরকারসমূহ কোন সরকারের নিকট হতে ক্ষমতা লাভ করে? উত্তর :কেন্দ্রীয় সরকার। ৬৮। কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টনের ভিত্তিতে গঠিত সরকার কোনটি? উত্তর :যুক্তরাষ্ট্রীয়। ৬৯। কোন দেশে যুক্তরাষ্টীয় সরকার বিদ্যমান? উত্তর :ভারত। ৭০। সরকারের কয়টি বিভাগ আছে? উত্তর :৩টি। ৭১। যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী? উত্তর :কংগ্রেস। ৭২। ব্রিটেনের আইনসভার নাম কী- উত্তর :পার্লামেন্ট। ৭৩। কোন দেশের আইনসভা এক কক্ষবিশিষ্ট- উত্তর :বাংলাদেশ। ৭৪। গ্রেট ব্রিটেনের আইনসভা কেমন? উত্তর :দ্বিকক্ষবিশিষ্ট। ৭৫। সরকারের তিনটি বিভাগের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে- উত্তর :আইনসভা। ৭৬। আইনসভা কীরূপ সংস্থা- উত্তর :জনসাধারণের প্রতিনিধিত্বমূলক সংস্থা। ৭৭। আইনসভার কাজ কী? উত্তর :আইন প্রনয়ণ করা। ৭৮। শাসন বিভাগ কে নিয়ন্ত্রণ করে? উত্তর :আইনসভা। ৭৯। রাষ্ট্রপ্রধান থেকে গ্রাম্য চৌকিদার পর্যন্ত সকল কর্মচারীদের নিয়ে কোনটি গঠিত? উত্তর :শাসন বিভাগ। ৮০। নাবালকের অভিভাবক নিয়োগ করা কোন বিভাগের কাজ? উত্তর :বিচার বিভাগের। ৮১। যে ব্যক্তি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে শাসন কাজে অংশগ্রহণ করেন, তিনি হলেন- উত্তর :জনপ্রতিনিধি। ৮২। নির্বাচন পদ্ধতি কত প্রকার? উত্তর :২ প্রকার। ৮৩। বাংলাদেশের সংসদ সদস্য নির্বাচিত হন- উত্তর :জনসাধারণের প্রত্যক্ষ ভোট। ৮৪। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন কোন পদ্ধতির নির্বাচন? উত্তর :পরোক্ষ নির্বাচন। ৮৫। রাষ্ট্র ও জনগণের মধ্যে সংযোগ স্থাপন করে। উত্তর :নির্বাচন। ৮৬। সততার সাথে উপযুক্ত ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচন না করলে সরকার কেমন হবে? উত্তর :দুর্বল ও অযোগ্য। ৮৭। রাজনৈতিক দল কীভাবে তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে চেষ্টা করে? উত্তর :শাসনক্ষমতা দখল করে। ৮৮। রাজনৈতিক দলের সুন্দর সংজ্ঞা দিয়েছেন কে? উত্তর :ম্যাকাইভার। ৮৯। রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি কোন ধরনের শাসন ব্যবস্থায় উত্তর :গণতান্ত্রিক। ৯০। রাজনৈতিক দল কীভাবে নীতিমালা ও কর্মসূচি প্রণয়ন করে? উত্তর :দলের আদর্শ ও রাষ্ট্রের সমস্যার ভত্তিতে। ৯১। রাজনৈতিক দলগুলো নিজ নিজ আদর্শ ও দেশের সমস্যার আলোকে যেসব কর্মসূচি প্রণয়ন করে তাকে বলা হয়- উত্তর :ম্যানিফেস্টো। ৯২। ব্যক্তি ও সরকারের মধ্যে কারা যোগাযোগ স্থাপন করে? উত্তর : রাজনৈতিক দল। ৯৩। “সার্বভৌম শাসকের শাসকের আদেশই আইন”- কে বলেছেন? উত্তর :জন অস্টিন। ৯৪। আইনের সর্বোত্কৃষ্ট সংজ্ঞাটি দিয়েছেন- উত্তর :উড্রো উইলসন। ৯৫। আইনের উত্স কয়টি? উত্তর :ছয়টি। ৯৬। গ্রেট বিট্রেনের অধিকাংশ আইন কিসের ওপর গড়ে উঠেছে?- উত্তর :প্রথার ওপর। ৯৭। বর্তমান যুগে আইনের অন্যতম উত্স কয়টি?- উত্তর :আইনসভা। ৯৮। আইনের অনুশাসন বলতে প্রধানত কয়টি ধারণাকে বুঝায়? উত্তর :২ টি। ৯৯। কোনটি স্বাধীনতা ও সাম্যের সংরক্ষক- উত্তর :আইনের অনুশাসন। ১০০। বাংলাদেশের সংবিধান চূড়ান্তভাবে প্রণীত ও গৃহীত হয়- উত্তর :১৯৭২ সালের ৭ মার্চ। ১০১। কখন বাংলাদেশের সংবিধান কার্যকরী হয়? উত্তর :১৯৭২ সালের ১৬ ই ডিসেম্বর। ১০২। বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কয়টি? উত্তর :এগারটি। ১০৩। রাষ্ট্রপতিকে কীভাবে অপসারণ করা যায়? উত্তর :অভিশংসন করে। ১০৪। বাংলাদেশের রাষ্ট্রপতির নির্বাচিত হওয়ার উত্তর :ন্যুনতম বয়স কত? উত্তর : ৩৫ বছর। ১০৫। রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলিকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর : ৬ ভাগে। ১০৬। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন? উত্তর :রাষ্ট্রপতি। ১০৭। জাতীয় সংসদ কার নেতৃত্বে দেশের আইন তৈরি করে? উত্তর : প্রধানমন্ত্রী। ১০৮। সংসদীয় ব্যবস্থায় আইনসভার নেতা হচ্ছেন- উত্তর :প্রধানমন্ত্রী। ১০৯। বাংলাদেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? উত্তর :এক কক্ষ বিশিষ্ট। ১১০। কাদের ভোটে বাংলাদেশের আইনসভার স্পীকার নিযুক্ত হন? উত্তর : সংসদ সদস্যের। ১১১। জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলিকে প্রধানত কত ভাগে ভাগ করা হয়? উত্তর :তিন ভাগে। ১১২। কিসের মাধ্যমে আইন প্রণয়ন হয়? উত্তর : বিলের মাধ্যমে। ১১৩। সংবিধান সংশোধন, পরিবর্তন ও পরিবর্ধন করতে পারে কে? উত্তর : জাতীয় সংসদ।