শিক্ষা সংবাদ
জিপিএ-৫ প্রাপ্ত পিএসসি ও জেএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৩, ১৯:২৩
বিএসবি ফাউন্ডেশন পরিচালিত ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে সম্প্রতি শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম মিরপুরে অনুষ্ঠিত হলো ২০১২ সালের পিএসসি, জেএসসি ও জেডিসি পরীক্ষায় GPA-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিএসবি
ফাউন্ডেশন পরিচালিত প্রতিষ্ঠান সমূহে প্লে থেকে ৯ম শ্রেণি পর্যন্ত নবাগত শিক্ষার্থীদের নবীবরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু এম.পি। এতে সভাপতিত্ব করেন বিএসবি ফাউন্ডেশন ও ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান লায়ন এম.কে.বাশার পিএমজেএফ। অনুষ্ঠানে দেশবরেণ্য শিক্ষক, শিক্ষাবিদ, সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ এবং সারাদেশ থেকে আগত ২০১২ সালের পিএসসি ও জেএসসি পরীক্ষায় GPA-৫ প্রাপ্ত প্রায় ১০ হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।