শাখায় লাইন ব্যবস্থাপনা পদ্ধতি চালু করেছে ব্র্যাক ব্যাংক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৩, ১৯:৩১
গ্রাহকদের দ্রুত সেবা প্রদানের জন্য শাখায় স্বয়ংক্রিয় লাইন ব্যবস্থাপনা পদ্ধতি চালু করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। এই ব্যবস্থায় গ্রাহক শাখায় কি কি সেবা কোন কোন ডেস্কে পাওয়া যায় তা অতি সহজেই জানতে পারবেন। এতে বিভিন্ন সেবা যেমন, প্রতিনিধি ও অ্যাকাউন্টহোল্ডারদের জন্য, বৈদেশিক রেমিটেন্স, আইপিও, টিউসন ফি জমার জন্য পৃথক লাইন থাকবে। প্রিমিয়াম, সুপ্রিম ও কর্পোরেট গ্রাহকদের জন্য অগ্রাধিকার সেবা প্রদানের ব্যবস্থা নিশ্চিত করবে এই সিস্টেম। ব্র্যাক ব্যাংকের পরিচালক ড. হাফিজ জি. এ. সিদ্দিকী এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান সম্প্রতি বনানী ব্রাঞ্চে এই সেবার উদ্বোধন করেন। - প্রেস বিজ্ঞপি