ক্যাপশন নিউজ
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৩, ১৯:৩২
নভোনরডিস্ক উদযাপন করছে নভোমিক্সের-৩০ এর দশ বছর পূর্তি। এ উপলক্ষে ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয় গত শুক্রবার। অনুষ্ঠানে চেয়ারপার্সন ছিলেন বারডেম হাসপাতালের ডিরেক্টর জেনারেল প্রফেসর নাজমুন নাহার। প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল (রিটায়ার্ড) প্রফেসর এ.আর. খান, অনারারি চীফ কনসালটেন্ট, ডিপার্টমেন্ট অব মেডিসিন, বারডেম। এছাড়াও নভোনরডিক্স ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মি.এ রাজন কুমার অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন
----
দেশে এলজি গার্হস্থ্য ইলেকট্রনিক্স সামগ্রী বাজারজাতকারী প্রতিষ্ঠান বাটারফ্লাই মার্কেটিং লিঃ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ মান্নান গতকাল আনুষ্ঠানিকভাবে ঢাকার পল্লবী, শেওড়াপাড়া, তেজগাঁও ও গুলশান-১ এ ৪টি ব্র্যান্ড শপের উদ্বোধন করেন
----
বেপজার চেয়ারম্যান মেজর জেনারেল কেএম মমিনুর রহমান ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোনে (ডিইপিজেড) অবস্থিত ওয়াইকেকে কারখানায় সম্প্রতি পরিদর্শন করেন