জোকস
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৩, ১৯:৩৬
প্রথম বন্ধু : তুমি তো দেখছি একেবারে তোমার বউয়ের চাকর হয়ে গেছ! সেদিন দেখলাম তুমি তোমার প্যান্টটা নিজেই সেলাই করছ।
দ্বিতীয় বন্ধু :দেখ আমার নামে মিথ্যা অভিযোগ করবি না। তুই যে প্যান্টটা সেদিন আমাকে সেলাই করতে দেখেছিলি সেটা মোটেও আমার প্যান্ট ছিল না। সেটা ছিল আমার স্ত্রীর ছোট ভাইয়ের প্যান্ট!
স্ত্রী:প্রতিজ্ঞা করো, আমি মরে যাওয়ার পর কাউকে ভালোবাসবে না।
স্বামী :প্রতিজ্ঞা করলাম। কিন্তু তুমি বেঁচে থাকা অবস্থাতেও কি এই প্রতিজ্ঞা রক্ষা করতে হবে?
প্রথম ব্যক্তি :পল্টুর আঁকা ছবিগুলোর বিষয়বস্তু আগে কিছুই বোঝা যেত না। আজকাল স্পষ্ট বোঝা যায়।
দ্বিতীয় ব্যক্তি :বাহ্ তার আঁকার মান নিশ্চয়ই ভালো হয়েছে?
প্রথম ব্যক্তি :না, কী এঁকেছে তা সে ব্যাখ্যাসহ আজকাল ছবির নিচে লিখে দিচ্ছে!
বাবা :আমার ছেলেটা এখন কেমন করছে স্কুলে।
প্রধান শিক্ষক :সে তো সব সময়ই ক্লাসে সবার উপরে থাকে।
বাবা :বলেন কি, ও ইদানীং এতো ভালো হয়ে গেছে?
প্রধান শিক্ষক :ভালো হয়েছে কে বলল? দুষ্টুমির জন্য হাইবেঞ্চে কান ধরে দাঁড়িয়ে থাকতে হয় বলেই তো ও সবার উপরে থাকে!