দুমকীর পাগলায় ১৭ দোকান ভস্মীভূত

দুমকি উপজেলার লেবুখালীর পাগলা স্ট্যান্ডের দক্ষিণ পাশে শুক্রবার মধ্যরাতে আগুন লেগে ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। দোকানগুলোর মালিকরা বেশিরভাগ বিভিন্ন এন.জি.ওর ঋণগ্রস্ত। দোকান পুড়ে আবদুস সত্তার মোল্লা ঋণের বোঝা কিভাবে সামাল দিবেন এজন্য বার বার অজ্ঞান হয়ে পড়েন। রক্ষা পায়নি পল্লী বিদ্যুতের খুঁটি। বেশিরভাগ ফল, পার্টস, চায়ের দোকান ও মুরগির ফার্ম ছিল। ঘটনাস্থলে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. হারুন-অর-রশীদ হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার শাব্বির আহম্মদ, ভাইস চেয়ারম্যান শাহজাহান আকন সেলিম এবং উপজেলা অফিসার ইনচার্জ জি.এম শাহনেওয়াজ পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।