নেত্রকোনায় এক বছরে ৫৪ খুন তিনশ নারী নির্যাতিত

জেলাভিত্তিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে গতকাল শনিবার জেলা আইনজীবী সমিতির অফিসে স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে এবং আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় নেত্রকোনার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচরা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। মানবাধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম খানের সভাপতিত্বে কর্মশালায় মানবাধিকার ফোরামের উদ্যোগে নেত্রকোনার মানবাধিকার পরিস্থিতির উপর পুস্তিকা আকারে প্রকাশিত প্রতিবেদনকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন পৌর মেয়র প্রশান্ত রায়, ইউএনও জাকিয়া পারভিন, এএসপি সার্কেল শফিউল আলম, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, আইন ও সালিশ কেন্দ্রের তৌফিক আল মান্নান, জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল এবং স্বাবলম্বীর কর্মসূচি পরিচালক স্বপন পাল। মানবাধিকার প্রতিবেদন থেকে জানা গেছে, গত এক বছরে জেলায় ৫৪টি খুন এবং তিনশ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে।