পীরগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৩, ২০:৫৩
পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। সভাপতি ইত্তেফাক সংবাদদাতা মোঃ মেহের এলাহী, সাধারণ সম্পাদক আমার দেশ ও করতোয়া প্রতিনিধি জয়নাল আবেদীন বাবুল নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি মোঃ আবুল হাসনাত (্আলোর দিগন্ত) ও মোঃ হাফিজুল ইসলাম (দৈঃ সংগ্রাম), যুগ্ম সম্পাদক মোঃ মোকাদ্দেস হায়াত মিলন (ইনকিলাব ও নিউনেশন), অর্থ সম্পাদক বুলবুল আহম্মদ (যুগান্তর), সাহিত্য সংস্কৃতি ও পত্রিকা সম্পাদক মোঃ জিয়াউল্লাহ রিমু (প্রথম খবর, এফএনএস), দপ্তর ও পাঠাগার সম্পাদক এ এইচ লিটন ( যুগের আলো, মানব বার্তা), নির্বাহী সদস্য গোলাম রব্বানী ( বাংলাদেশ সময়), আজম রেহমান (ভোরের কাগজ, লোকায়ন) ও আজিজুল হক (দিনকাল/উত্তরা) নির্বাচিত হয়েছেন। সার্বিকভাবে নির্বাচন পরিচালনা করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মদ।